পটিয়ায় দক্ষিণ বাণীগ্রাম ১৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
পটিয়ায় দক্ষিণ বাণীগ্রাম ১৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে দক্ষিণ বাণীগ্রাম উন্নয়ন সংঘ-এর আয়োজনে অনুষ্ঠিত হলো পবিত্র ১৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল। এ মাহফিলটি ছিল ইসলামি চেতনায় সমৃদ্ধ একটি অনবদ্য আয়োজন।
মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা হামিদুল হক সাহেব (মাঃ জিঃ আঃ), আরবি প্রভাষক, সাঁইদার গাউছিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা, পটিয়া, চট্টগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর (মাঃ জিঃ আঃ), পরিচালক, ইমাম আযম রিসার্চ সেন্টার, চট্টগ্রাম।

মাহফিলে সভাপতিত্ব করেন, মুহাম্মদ নেজামুল হক,
সভাপতি, দক্ষিণ বাণীগ্রাম উন্নয়ন সংঘ, পটিয়া, চট্টগ্রাম।
এছাড়াও মাহফিলে অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ এবং মুরুব্বিগণ, যারা ইসলামের মহান নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন এবং মিলাদ মাহফিলকে প্রাণবন্ত করে তোলেন।
আয়োজকঃ দক্ষিণ বাণীগ্রাম উন্নয়ন সংঘ, পটিয়া, চট্টগ্রাম।
Admin
এ সংক্রান্ত আরো খবর

