পতেঙ্গায় স্কুল ভবনে শিক্ষকের আত্মহত্যা
পতেঙ্গায় স্কুল ভবনে শিক্ষকের আত্মহত্যা
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি স্কুল ভবনের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সেলিম চৌধুরী (৫৩) নামের এক শিক্ষক। রোববার (২১সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাইজপাড়া বটতলা এলাকার চাইল্ড কেয়ার একাডেমি স্কুলের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে এক শিক্ষার্থী ওই কক্ষে ঢুকে ঝুলন্ত অবস্থায় সেলিম চৌধুরীকে দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষক ও স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্কুলের শিক্ষকরা জানান, দুই মাস আগে সেলিম চৌধুরী শিক্ষক হিসেবে চাইল্ড কেয়ার একাডেমিতে যোগ দেন। তিনি স্কুলের পাশেই একটি কক্ষে একা থাকতেন এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থতার কারণে কয়েকদিন ধরে ক্লাসে উপস্থিত ছিলেন না।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
Admin
এ সংক্রান্ত আরো খবর

