পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

হোসেন মিন্টু, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৫ উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে মিলাদ মাহফিল, হাম্‌দ-নাত পরিবেশন, ক্বেরাত ও গজল প্রতিযোগিতা, বিশেষ দোয়া মোনাজাত এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শেষে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন খালেদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সচিব আলী আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যবৃন্দ: আবদুল হাই, মোঃ নাজমুল হুদা, মোঃ আলী নূর, আবুল খায়ের, মোঃ ইদ্রিচ, মোঃ বেলাল এবং রফিকুল ইসলাম মোরশেদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগণ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুনঃ