বিএনপির একজন শ্রেষ্ঠ রাজনীতির সেবককে হারালাম—আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির একজন শ্রেষ্ঠ রাজনীতির সেবককে হারালাম—আমির খসরু মাহমুদ চৌধুরী
হোসেন মিন্টু,পতেঙ্গা,চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের মাইজপাড়া নিবাসী, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাসংগঠক, প্রয়াত লোকমান হোসেন কন্ট্রাক্টরের পরিবারের খোঁজখবর নিতে সোমবার বিকেলে তাদের বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এসময় তিনি মরহুম লোকমান হোসেনের স্ত্রী, সন্তান ও নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপির একজন শ্রেষ্ঠ রাজনীতির সেবককে হারালাম আমরা। এই ত্যাগী ও পরীক্ষিত শক্তিশালী সিনিয়র নেতার অভাব সহজে পূরণ হওয়ার নয়। তাঁর অবদান আমাদের দল ও সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন।
দলের নেতাকর্মীদের প্রতি আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এলাকায় এলাকায় জনসমর্থন বৃদ্ধির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।”
আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. এ. আজিজ, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নূরুল আবছার, সাবেক কমিশনার ও সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি মো. আবু জাফর, হাজী মো. হারুন কোম্পানি, ৪১ নম্বর ওয়ার্ড আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী (নাজিম), সদস্য সচিব মো. আলী আজম, ৪০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক মো. লোকমান, সদস্য সচিব মো. মনজুর কাদের,
এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মো. আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজা, মো. জসিম উদ্দিন, খোরশেদ আলম, মো. সালাউদ্দিন, মো. সায়েম, যুবদলের মো. ইকবাল হোসেন,
আঞ্চলিক শ্রমিক দলের মো. সোলায়মান, স্বেচ্ছাসেবক দলের মো. সালাউদ্দিন, এছাড়াও বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

