চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির পূর্ণ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির পূর্ণ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্লোগান: “পড়বো-শিখবো, লিখবো, দেশ ও জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবো”
হোসেন মিন্টুঃ
“পড়বো-শিখবো, লিখবো, দেশ ও জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবো”-এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক পূর্ণ গঠন আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের ৩য় তলায়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আহমেদ শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর নূর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কিরণ শর্মা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক কামরুল হুদা। আরও বক্তব্য রাখেন সাংবাদিক এস. এম. পিন্টু, নজরুল ইসলাম, হারাধন চৌধুরী, জাবেদ রকি, মতিউর রহমান এবং শিক্ষাবিদ, লেখক ও কলামিস্ট এম. নজরুল ইসলাম খান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য, নবীন সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধুমাত্র তথ্য পরিবেশন নয়, এটি একটি বুদ্ধিবৃত্তিক পেশা। একজন সাংবাদিক যত বেশি পড়বে, শিখবে এবং বিশ্লেষণ করবে-তত বেশি সমাজ ও জাতিকে গঠনমূলকভাবে নেতৃত্ব দিতে পারবে।
তাঁরা আরও বলেন, তথ্যের অতিরিক্ত প্রবাহের এই যুগে সত্যনিষ্ঠ ও যুক্তিভিত্তিক সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। এজন্য নিয়মিত পাঠ, গবেষণা এবং বিশ্লেষণধর্মী লেখার কোনো বিকল্প নেই।
সভায় নবীন সাংবাদিকদের উদ্দেশ্যে পাঠাভ্যাস বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়, পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চা ও বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
সভার শেষাংশে ঘোষণা দেওয়া হয়, আগামী মাসে তরুণ সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

