ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় ৫৯ বিজিবির প্রতিটি সদস্য সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোরে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৭/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রাম এলাকায় ফরেস্ট ক্যানেল সংলগ্ন ধানক্ষেতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে টহলদল পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ (ব্ল্যাক হান্ট) উদ্ধার করে। উদ্ধারকৃত মদ জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ