চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন
চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন
হোসেন মিন্টু,চট্টগ্রামঃ
চট্টগ্রামে মমতা সংগঠনের উদ্যোগে তারণ্য উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তালতলাস্থ মমতা মাতৃসদন হাসপাতালের মিলনায়তনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর আলহাজ্ব রফিক আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক (সমন্বয়) মিসেস স্বপ্না তালুকদার, পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ, পরিচালক ও ক্লিনিক ম্যানেজার মিসেস রেহেনা বেগম, সিনিয়র কনসালট্যান্ট (পাবলিক হেলথ) ডা. ফারহানা তাবাসসুম এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কো-অর্ডিনেটর স্মিতা বিশ্বাস।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি লিডার ও সংগঠক মো. নওশাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠক আশরাফ উদ্দিন আল সাবাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সন্ধানী রক্তদান ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “রক্ত দিন, জীবন বাঁচান”-এই আহ্বানকে সামনে রেখে সবাইকে নিয়মিত রক্তদান ও স্বাস্থ্য সচেতনতার প্রতি গুরুত্ব দিতে হবে।
সরকার ঘোষিত তারণ্য উৎসব উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি বিষয়ে বিশেষ পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এদিন মোট ২৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং শত শত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও সন্ধানী আইডি কার্ড প্রদান করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

