“১৫ মিথ্যা মামলায় বিপাকে ব্যবসায়ী ঐশী” কর্তৃপক্ষের কাছে প্রতিকার প্রার্থনা
“১৫ মিথ্যা মামলায় বিপাকে ব্যবসায়ী ঐশী” কর্তৃপক্ষের কাছে প্রতিকার প্রার্থনা
রাসেল মামুন,বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর বাড্ডার ব্যবসায়ী নাফিছা আঞ্জুমান ঐশী মিথ্যা ও হয়রানিমূলক ১৫টি মামলার শিকার হয়ে চরম বিপাকে পড়েছেন। অসহায় এই নারী ব্যবসায়ী কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার ও প্রতিকার কামনা করেছেন।
অভিযোগ অনুযায়ী, রাজধানীর মুগদা থানাধীন পূর্ব মানিকনগরের বাসিন্দা এবং পেশায় আইনজীবী মোহাম্মদ আলী সুদের ব্যবসার মাধ্যমে নাফিছা আঞ্জুমান ঐশীর কাছ থেকে বিভিন্ন সময় মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা আদায় করেন। পরবর্তীতে ঐশী সমস্ত টাকা সুদসহ পরিশোধ করলেও মোহাম্মদ আলী তার কাছ থেকে প্রদত্ত চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত দেননি।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে আরও ৩০ লাখ টাকা দাবি করে ব্যর্থ হলে মোহাম্মদ আলী ঐশী, তার স্বামী আসিফ আলমগীর, মা, শ্বাশুড়ি, ভাড়াটিয়া এমনকি তাদের আইনজীবীর বিরুদ্ধেও বিভিন্ন জেলা থেকে জাল ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে ১৫টি মিথ্যা মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ঐশী বলেন, “ব্যবসার প্রয়োজনে সুদের ওপর টাকা নিয়েছিলাম এবং সুদসহ প্রায় সব টাকা ফেরত দিয়েছি। এরপরও আলী আরও টাকা দাবি করেন। রাজি না হওয়ায় তিনি আমার ও পরিবারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দায়ের করেন।”
জানা গেছে, এসব মামলা রাজধানীর বাড্ডা, সাভার, আশুলিয়া, মতিঝিল, কদমতলীসহ রাজশাহী ও খুলনার বিভিন্ন আদালতে দায়ের করা ১৫টি সিআর ও পিটিশন মামলা।
ঐশী আরও বলেন, “মোহাম্মদ আলী আইনজীবী হওয়ায় আদালতে তিনি বিশেষ সুবিধা নিচ্ছেন। প্রতিটি মামলায় হাজিরা দিয়ে আমরা জামিন নিয়েছি, কিন্তু তার হয়রানি থামছে না। এমনকি আমাদের সম্পত্তি দখলের হুমকিও দিচ্ছেন।”
অভিযোগে আরও জানা যায়, মোহাম্মদ আলী আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং জাতীয় শ্রমিক লীগের আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

