চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিএনপির ৩১ দফা ও ধানের শীষ সমর্থনে গণসংযোগ ক্যাম্পেইন

হোসেন মিন্টুঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ‘ডোর টু ডোর’ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে পতেঙ্গা থানা বিএনপি।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে “সাম্য, মানবিকতা ও সম্প্রীতির বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি। এ সময় উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান, সদস্য সচিব মো. মনজুর কাদের, বিএনপি সমর্থিত উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মো. হারুন কোম্পানি, বিএনপি নেতা মো. জাহিদ ইউসুফ, ফজলুল রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল ও জাসাসের নেতৃবৃন্দ।

উদ্বোধনকালে হাজী মুজিবুল হক কোম্পানি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী দিনের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও আহ্বান জানান, “ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ঘরে ঘরে গণসংযোগের মাধ্যমে দলের প্রার্থীদের বিজয়ী করতে সকলে এগিয়ে আসুন।”

নিউজটি শেয়ার করুনঃ