পতেঙ্গায় কভার ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত স্ত্রী-সন্তান আহত
পতেঙ্গায় কভার ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত স্ত্রী-সন্তান আহত
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় কভার ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত ও তার স্ত্রী-সন্তান আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গা কমিউনিটি সেন্টারের সামনে। নিহতের নাম মো. মনজুর মোরশেদ (৪০)। তিনি চট্টগ্রামের ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় এলাকার আবদুস সালামের বাড়ির বাসিন্দা এবং আব্দুর শুক্কুরের পুত্র। পেশায় তিনি যমুনা অয়েল কোম্পানির চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুর মোরশেদ নতুন মোটরসাইকেল চালিয়ে শহর থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিবারসহ নিজ বাসায় ফিরছিলেন। পথে কভার ভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুর মোরশেদকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা কভার ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

