নাটোর ১ লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
নাটোর ১ লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
রাজিবুল ইসলাম বাবু,নাটোর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
স্থানীয় রাজনৈতিক মহলে এই মনোনয়নকে স্বাগত জানানো হয়েছে। অনেকের মতে, ব্যারিস্টার পুতুলের প্রার্থিতা এলাকায় নতুন উদ্দীপনা ও রাজনৈতিক ভারসাম্য সৃষ্টি করবে। তরুণ ও নারী নেতৃত্বের প্রতি বিএনপির আস্থা এবার নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বর্তমানে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষিত, তরুণ ও পেশাজীবী প্রজন্মের প্রতিনিধি হিসেবে স্থানীয় রাজনীতিতে তিনি ইতোমধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি জনগণের আস্থা ও ভালোবাসা দিয়ে পালন করতে চাই। নাটোর-১ আসনের মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে।”
Admin
এ সংক্রান্ত আরো খবর

