সিটি গেইট থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ চোরাকারবারি আটক

হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন সিটি গেইট এলাকা থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাতে আকবর শাহ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মো. দেলোয়ার, এএসআই মো. হাশেম ও এএসআই মো. জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত চোরাকারবারির নাম নূর আলম (৩৫)। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার নবাবপুর ইউনিয়নে। তিনি মো. আবুল বশরের পুত্র বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি মোহাম্মদ আরিফ।

ওসি আরও জানান, আটক নূর আলম স্বর্ণ চোরাচালানকারী দলের সক্রিয় সদস্য। এ ঘটনায় আকবর শাহ থানায় মামলা নং–৫(১১)২৫ দায়ের করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(খ) ধারায় দায়ের করা মামলায় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ