জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা গ্রাম পুলিশ বদিউল আলম

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাণীগ্রাম ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ বদিউল আলম প্রথম পুরস্কার অর্জন করেছেন।

অদ্য সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। গত ৪৫ দিন থেকে ১ বছরের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জনের ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা বাবুল দে, সকল ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার প্রাপ্ত গ্রাম পুলিশ বদিউল আলম বলেন, “মানুষের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজকে আমি দায়িত্ব নয়, বরং সেবার অংশ হিসেবে দেখি। এই স্বীকৃতি আমার অনুপ্রেরণা বাড়াবে।”

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, নিয়মিত ও সঠিক সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্নে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম পর্যায়ে ডিজিটাল সেবা সম্প্রসারণে এ ধরনের পুরস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ