বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিয়াজুল হক সাগর,রংপুরঃ

রংপুর: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। “The Role of Radio in Disaster Management” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর বেতার ভবন চত্বরে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠান দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠানে বেতারকর্মী, উপস্থাপক-উপস্থাপিকা, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিসহ সর্বস্তরের শ্রোতাদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যঃ শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা শ্রোতা আনন্দ মেলা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহীদুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব.) কারিগরি কার্য, বাংলাদেশ বেতার ঢাকা। আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেখ মহাবুল হোসেন রাজিব, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর।অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহিম, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর। সঞ্চালনায় ছিলেন উপ-আঞ্চলিক প্রকৌশলী তাসনীম আরা আফরোজ।

সাংস্কৃতিক পরিবেশনা, অনুষ্ঠানের সূচনা করেন বেতার উপস্থাপক জিন্নাতুন নাহার ও শেখ ফরিদ অভি। পরবর্তী সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শরীফা খাতুন, আমেনা খাতুনসহ কয়েকজন আমন্ত্রিত গুণী শিল্পী। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

বেতার শ্রোতা ক্লাবের অংশগ্রহণ, অনুষ্ঠানে বিভিন্ন বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য- অ্যামিটি বেতার শ্রোতা ক্লাব: মো. মাসুদ রানা খান, বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব: মো. জাহিদুল ইসলাম রিপন, ভালোবাসি বেতার শ্রোতা ক্লাব: মো. সেলিম রাজ, তারুণ্যের আলো বেতার শ্রোতা ক্লাব: মো. শাহাবুল ইসলাম শাওন, মো. দুলু মিয়া, রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাব: মো. তারিফ হাসান, মাটির পিঞ্জিরা বেতার শ্রোতা ক্লাব: মো. সুমন আকন্দ, “মন-তার” আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ: সভাপতি মেনহাজুল ইসলাম তারেক, “ব-দ্বীপ বাংলাদেশ” পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি ও বিশিষ্ট কবি রিয়াজুল হক সাগর, দিনাজপুর জেলা প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেক প্রমুখ।

অন্যান্য উপস্থিত অতিথি, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মো. মাহবুবার রহমান, মো. সোহেল রানা, মো. গোলাম সারোয়ার, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল হক, নাহিদ ইসলাম, মো. মাহফুজার রহমান, স্বপন কুমার বর্মন, শ্রী অমল চন্দ্র রায়, মো. জাহিদুল ইসলাম, মো. আলিফ, হরিদাস চন্দ্র রায়, মো. জোনাইদ আহমেদ, মুহাম্মদ রফিকুল, কাণ্ডেশ্বর রায়, বিক্রম কুমার, মো. রাশেদুল কবীর রুবেল, সোহানুর রহমান শাহীন, জাকির আহমদ, মো. রাসেল মিয়া, এইচ. এম. মাজেদুল ইসলাম, হাফিজুর রহমান, মো. মুহিত আল হাসান, অনন্ত কুমার রায়, ফারুক আহমেদ, হাই হাফিজ, মোছা. নাবিলা আফরোজ, মো. সাইদুল ইসলাম, মো. নয়ন হোসাইন, আবু সিদ্দিক, সবুজ রায় লাল, মো. সাইফুল ইসলাম (আশা), মাহফুজার রহমান মাফু, লিনা আক্তার, মো. জয়নাল আবেদীন, মো. ময়নুল ইসলাম, সুশান্ত সরকার সুরেশ, বিশ্বনাথ দাস বিশু ও বিশ্বজিৎ রায় টিটুসহ আরও অনেকে।

দিনব্যাপী জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুনঃ