দৈনিক আজকের মানবসময়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অনুষ্ঠান
দৈনিক আজকের মানবসময়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অনুষ্ঠান
হোসেন মিন্টুঃ
দৈনিক আজকের মানবসময় পত্রিকার গৌরবময় ৮ বছরের পথচলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও মনোরম পরিবেশে।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লি. চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক মোঃ রাশেদুল হক পারভেজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক কিরণ শর্মা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর, ৩৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব এম নজরুল ইসলাম খান, পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এস এম দিদারুল আলম, হালিশহর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহেদ, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ এস এম এমরান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিব, সংগঠক মোঃ আলমগীর, মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল, ডাঃ বিশু কুমার বৈদ্য, অ্যাডভোকেট আবু হানিফ নিহাদ, কবি ও লেখক সোমা মুৎসুদ্দি, লেখিকা কাজী শামীমা আক্তার রুবী, সংগঠক দেলোয়ার হোসেন, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, দূরবিন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ হায়দার আলী জীবন, সাবেক ছাত্রনেতা ও তরুণ সংগঠক মোঃ রায়হান সাদ্দাম রানা, প্রাচিকিসের সাবেক সভাপতি ডাঃ মোঃ ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ কে এম মাজহারুল হক, পাঠক মোহাম্মদ ইমরুল, দিনা আকতার ও উদ্যোক্তা মোঃ মাহবুবুর রহমান মিলনসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ের দ্রুত তথ্যপ্রবাহ, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ এবং অনলাইন প্রতিযোগিতার যুগে সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ অতিক্রম করেই মানবসময় তার মূল মূল্যবোধ-তথ্যে সততা, সংবাদে বস্তুনিষ্ঠতা এবং পাঠকের আস্থা-অটুট রেখেছে।
বক্তারা আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়; বরং সমাজ ও মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার এক নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ নিয়েই দৈনিক মানবসময় আরও পেশাদারিত্ব ও দৃঢ়তা নিয়ে সামনে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সেরা রিপোর্টিং, পাঠক বৃদ্ধি এবং বিভিন্ন সহযোগিতার জন্য পাঠক-লেখক-সংগঠকদের পুরস্কৃত করা হয়। পরে কেক কেটে ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
পরিশেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

