মহেশখালীর গহিন পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির আস্তানা কোস্টগার্ডের অভিযানে কারিগর গ্রেফতার
মহেশখালীর গহিন পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির আস্তানা কোস্টগার্ডের অভিযানে কারিগর গ্রেফতার
হোসেন মিন্টুঃ
কক্সবাজারের মহেশখালীর গহিন পাহাড়ে লুকিয়ে স্থাপন করা আগ্নেয়াস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল গুলি ও তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেরুনতলী-সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
শুক্রবার বেলা ১১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিই মূলত অস্ত্র তৈরির কারিগর। দীর্ঘদিন ধরে পাহাড়ের নির্জন আস্তানায় অবৈধ অস্ত্র তৈরি করে আসছিলেন তিনি।
অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি, ৪ রাউন্ড ফাঁকা গুলি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, ‘জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।’
Admin
এ সংক্রান্ত আরো খবর

