ইপিজেড থানার চেকপোস্টে ২২ হাজার মার্কিন ডলার ও ৪৮০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী গ্রেফতার
ইপিজেড থানার চেকপোস্টে ২২ হাজার মার্কিন ডলার ও ৪৮০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী গ্রেফতার
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামে নগদ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাচারচেষ্টা ঠেকাল সিএমপি ইপিজেড থানা পুলিশ। রাজধানীমুখী পথের এক সকালের ব্যস্ততায় চেকপোস্টে থামানো একটি সিএনজি অটোরিকশা থেকেই ধরা পড়ে পুরো চক্রের দুই সদস্য।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং–এয়ারপোর্ট রোডের রুবি সিমেন্ট ফ্যাক্টরি মোড় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন এসআই (নিঃ) মোঃ আরিফ হোসেন, এএসআই (নিঃ) রুবেল বড়ুয়া ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। এসময় এয়ারপোর্ট থেকে হাজারীগলি সিনেমা প্যালেসগামী একটি সিএনজি অটোরিকশা তল্লাশের জন্য থামান তারা।
তল্লাশীকালে আটক করা হয় পাচারকারী চক্রের দুই সদস্য, আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত (৩০), পিতা: আব্দুল হাকিম, মাতা: জেবুন্নেছা বেগম, সাং: মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম বর্তমান ঠিকানা: ডিসি রোড, সালাম ম্যানশন, ৪র্থ তলা, চকবাজার, চট্টগ্রাম। জিহাদ উদ্দিন মানিক (১৯) পিতা: মাহবুব আলম, মাতা: দিলুয়ারা বেগম সাং: মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: ডিসি রোড, সালাম ম্যানশন, ৪র্থ তলা, চকবাজার, চট্টগ্রাম।
গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ২২,০০০ (বাইশ হাজার) মার্কিন ডলার এবং ৪৮০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দকৃত বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায়-চোরাচালানের মাধ্যমে বিদেশে পাচারের উদ্দেশ্যে অধিক লাভের আশায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ তারা হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

