কর্ণফুলীতে পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার
কর্ণফুলীতে পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার
হোসেন মিন্টুঃ
কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে থানা এলাকার মইজ্জ্যারটেক মোড়স্থ আল-আকসা হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
থানার এসআই (নিঃ) জুয়েল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট-৫৪ (নৈশ) ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী রোজিনা আক্তার(২০), পিতা: মো. ইউসুফ, মাতা: সেলিমা খাতুন; লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং-২৪, ব্লক-বি, রুম নং-৩০৫-এর বাসিন্দা।
অভিযানের সময় তার হেফাজত থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৩৮, তারিখ: ২৮/১১/২০২৫) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতকে আইনানুগভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানাপুলিশ জানিয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

