মাদারীপুরে গুলজারে সুন্নত ক্যাডেট মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মাদারীপুরে গুলজারে সুন্নত ক্যাডেট মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আরিফুর রহমান,মাদারীপুরঃ
মাদারীপুরের সবুজবাগ এলাকার দরগা শরীফ সড়কে অবস্থিত গুলজারে সুন্নত ক্যাডেট মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় শ্রেণি, নূরানী ও হেফজ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিভুক্ত এ মাদ্রাসা প্রায় ১২ বছর ধরে সুনাম ও দক্ষতা নিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী এখানে পাঠ গ্রহণ করছে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ সৃষ্টিতে প্রতিবছর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা আলাউদ্দিন মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা জাহিদ হোসেন আল-জেহাদি। বিশেষ অতিথির বক্তব্যে বাবুল হাওলাদার বলেন, “গুলজারে সুন্নত ক্যাডেট মাদ্রাসার শিক্ষার মান অত্যন্ত উন্নত। নিরাপদ ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পরিবেশে সন্তানদের ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা অভিভাবকদের জন্য আশ্বস্তকর।”
এ সময় মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকসহ বিপুলসংখ্যক উপস্থিতি ছিল।
অতিথিরা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুলজারে সুন্নত ক্যাডেট মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা ভবিষ্যতে তাদের আরও অনুপ্রাণিত করবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বর মাসজুড়ে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

