সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি প্রশাসনে রদবদলের হাওয়া
সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি প্রশাসনে রদবদলের হাওয়া
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনস্থ ১৬টি থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে প্রতিটি থানার ওসিদের নতুন কর্মস্থলের নামও উল্লেখ করা হয়েছে।
দাপ্তরিক চিঠি অনুযায়ীঃ- কোতোয়ালী থানার ওসি আব্দুর করিম বদলি হয়ে যাচ্ছেন পাঁচলাইশ থানায়। সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিম পেয়েছেন বন্দর থানার দায়িত্ব।বাকলিয়া থানার মো. আফতাব উদ্দীন যাচ্ছেন কোতোয়ালী থানায়। পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান নিয়োগ পাচ্ছেন বাকলিয়া থানায়।বায়েজিদ থানার ওসি জসিম উদ্দীন পাঠানো হয়েছে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার জাহেদুল কবির যাচ্ছেন বায়েজিদ থানায়। খুলশী থানার শাহীনুল আমিন যাচ্ছেন কর্ণফুলী থানায়। ডবলমুরিং থানার বাবুল আজাদ বদলি হয়ে যাচ্ছেন চকবাজার থানায়।হালিশহর থানার নুরুল আবছার পেয়েছেন পাহাড়তলী থানার দায়িত্ব। আকবরশাহ থানার মো. আরিফুর রহমান দায়িত্ব পাচ্ছেন সদরঘাট থানায়। পাহাড়তলী থানার মো. জমির হোসেন মোহাম্মদ জিয়া বদলি হয়ে যাচ্ছেন ডবলমুরিং থানায়।কর্ণফুলী থানার জাহেদুল ইসলাম যাচ্ছেন খুলশী থানায়।বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ বদলি হয়ে যাচ্ছেন পতেঙ্গা থানায় এবং পতেঙ্গা থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দীন যাচ্ছেন হালিশহর থানায়। ইপিজেড থানার ওসি কামরুজ্জামান বদলি হয়ে নিয়োগ পেয়েছেন আকবরশাহ থানায়। চকবাজার থানার শফিকুল ইসলাম পাঠানো হয়েছে সিটিএসবিতে।
তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হলেও সেখানে এখনো নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়নি।
সিএমপির এই ব্যাপক রদবদল নিয়ে পুলিশের ভিতরে-বাইরে নানা আলোচনা চলছে। কর্মকর্তারা মনে করছেন, প্রশাসনিক গতিশীলতা বাড়ানো ও সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই একযোগে বদলি।
Admin
এ সংক্রান্ত আরো খবর

