চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ মো. নাছির নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে পতেঙ্গার ধুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল পতেঙ্গার পূর্ব কাঠগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. নাছিরকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত দেড় লাখ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুনঃ