কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে পতেঙ্গা থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে পতেঙ্গা থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের পতেঙ্গায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন বিজয়নগর সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে মাসুদ পারভেজ সানি (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

