চট্টগ্রাম বিভাগে সাংবাদিক উন্নয়ন পরিষদের নতুন কমিটি গঠন

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নকে সামনে রেখে সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) নগরীর চট্টগ্রাম একাডেমি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়।

সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দিন কাদেরী শওকত আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ সমরকন্দী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল হোসেন (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যবিদ জামাল উদ্দিন, সাপ্তাহিক পূর্ব বাংলা’র সম্পাদক এম আলী হোসেন, সোহেল মাহমুদ ফখরুদ্দিন, শহিদুল ইসলাম ও আব্দুল মুবিনসহ সংগঠনের উপদেষ্টারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী। এছাড়া সেকান্দর আলম, শামসুল আলম রানা, জহিরুল ইসলাম বাবলু, এস ইউ এম ইলিয়াস সিকদার, আব্দুল মালেক সুমনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স ম জিয়া। সহ-সভাপতি পদে রয়েছেন সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ও এস ইউ এম ইলিয়াস সিকদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ হোসেন মিন্টু, জাহেদ আলম ও রতন দে শাওন। সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন মোল্লা। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আক্তার, দপ্তর ও প্রচার সম্পাদক আব্বাসউদ্দীন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল মালেক সুমন, আবুল কাসেম, আবু সিদ্দিক, আব্দুর রহিমসহ অন্যান্যরা।
নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ সমরকন্দী সমাপনী বক্তব্যে বলেন, চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সার্বিক কল্যাণে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ