সাংবাদিক উন্নয়ন পরিষদ’র ঈদ পুনর্মিলনীতে সাংবাদিকদের মিলনমেলা
সাংবাদিক উন্নয়ন পরিষদ’র ঈদ পুনর্মিলনীতে সাংবাদিকদের মিলনমেলা
হোসেন মিন্টুঃ
“সাংস্কৃতিক আয়োজন, কুইজ ও লটারি ড্রয়ে পুরস্কার বিতরণ”
ঈদ-উল-ফিতর পরবর্তী আনন্দঘন পরিবেশে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নগরীর চেরাগী পাহাড়স্থ আজাদী গলির একটি বৈঠকখানা হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা এবং লটারি ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ।
সংগঠনের প্রধান পরিচালক মোঃ কামাল উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেবেকা সুলতানা রেখা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সম্পাদক ও লেখক মইনুদ্দিন কাদেরী শওকত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন বিল্লাল হোসাইন, ইব্রাহিম কুতুবী, আব্দুল হামিদ, আবদুল মুবিন, শামসুল আলম রানা, মোঃ হোসেন মিন্টু, আসিফ খন্দকার, মাসুদ আলম, সাইফুর রহমান, জহিরউদ্দিন বাবর, আব্বাস উদ্দীন, মুরাদ হোসেন বিপ্লব, সোহেল আমিন, বিবি কুলসুম, আরজুন নাহার, রাজিব আহম্মেদ, আলম, আমিনুল ইসলাম, আবু ছিদ্দিক, মোহাম্মদ নুরুল আবছার, শহিদুল ইসলাম বাবলু, বেলালসহ আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবছার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক ও লেখক-গবেষক মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে লটারি ড্রয়ে প্রথম পুরস্কার লাভ করেন মুরাদ হোসেন বিপ্লব। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন রিহান শেখ। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচারে সর্বোচ্চ ভিউ অর্জন করে পুরস্কার পান ‘জাগো বাঁশখালী’র চেয়ারম্যান আবু ছিদ্দিক।
শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও সাংবাদিকদের আন্তরিক মিলনমেলার এক অনন্য।
Admin
এ সংক্রান্ত আরো খবর

