পতেঙ্গায় জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ
পতেঙ্গায় জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ
হোসেন মিন্টুঃ
“ঝাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় মানবিক উদ্যোগ”
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ডে জেলে সম্প্রদায়ের মাঝে ভিজিএফ (VGF) কার্ডের আওতায় চাল বিতরণ করা হয়েছে। ঝাটকা আহরণ থেকে বিরত থাকা উত্তর পতেঙ্গা এলাকার নিবন্ধিত জেলেদের সহায়তার লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়।
গত শনিবার কাটগড় ৪০ নং ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে জেলেদের বিকল্প সহায়তা প্রদান অত্যন্ত জরুরি, যাতে তারা নিষিদ্ধ সময়ে ঝাটকা আহরণ থেকে বিরত থাকতে উৎসাহিত হন এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, ৪০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হারুন, বর্তমান সভাপতি মোহাম্মদ লোকমান, সেক্রেটারি মনজুর কাদের, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন এবং ওয়ার্ড সচিব নেজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী জেলেরা জানান, এ ধরনের সহায়তা তাদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকতে সহায়তা করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
(প্রেস বিজ্ঞপ্তি)
Admin
এ সংক্রান্ত আরো খবর

