টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ৩ কারবারি আটক
টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ৩ কারবারি আটক
হোসেন মিন্টুঃ
মাদকের অন্ধকার সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আবারও সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় পরিচালিত এক দুঃসাহসিক অভিযানে প্রায় ৮ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন (লেফটেন্যান্ট কমান্ডার) সোমবার (০৮ জুন ২০২৬) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (০৭ জুন ২০২৬) বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে এবং একটি বস্তা সাগরে নিক্ষেপ করে।
পরিস্থিতির তাৎক্ষণিক মোকাবিলায় আভিযানিক দল সমুদ্রে নিক্ষিপ্ত বস্তাটি উদ্ধার করে, যাতে গাঁজা ভর্তি পাওয়া যায়। একই সঙ্গে ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজা ভর্তি বস্তা জব্দ করা হয়।
জব্দকৃত দুইটি বস্তা থেকে মোট ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ১০ হাজার টাকা। এসময় মাদক পাচারে ব্যবহৃত বোটসহ তিনজন কারবারিকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

