নিখোঁজ সংবাদ
নিখোঁজ সংবাদ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড বেড়িবাঁধ এলাকা থেকে মেহেদী হাসান তুহিন (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে আকমল আলী রোডের সারা ভবনের নিচ থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবার। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
নিখোঁজ মেহেদী হাসান তুহিনের পিতার নাম মো. ওমর ফারুক এবং মাতার নাম সালেহা বেগম। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং শ্যামলা এবং ওজন প্রায় ৩০ থেকে ৩২ কেজি।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়াসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে তার সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ কিশোরের বাবা মো. ওমর ফারুক ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৮৪০, তারিখ ১৫ অক্টোবর ২০২৬। নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজ কিশোরের সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ
কোনো সহৃদয় ব্যক্তি মেহেদী হাসান তুহিনের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: মো. ওমর ফারুক (নিখোঁজ কিশোরের বাবা)
মোবাইল: ০১৮২৫২৮০৭৫৮
ঠিকানা: সারা ভবন, আকমল আলী রোড, ৩৯ নম্বর ওয়ার্ড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।
একটি কিশোরের সন্ধান তার পরিবারের কাছে শুধু প্রত্যাশা নয়, গভীর উদ্বেগের বিষয়। তাই মেহেদী হাসান তুহিনের সন্ধানে তথ্য দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

