আল মিম্বার ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন
আল মিম্বার ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন
হোসেন মিন্টুঃ
নানা আয়োজন ও বিশিষ্টজনদের উপস্থিতিতে আল মিম্বার ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মাগরিবের নামাজের পর চট্টগ্রামের স্টিল মিল এলাকার আলী প্লাজার মুন কনভেনশন হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি চিকিৎসক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাব্বির আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক আলাউদ্দীন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম জামি, কবি এম এ হাশেম আকাশ, ওমর ফারুক ও মোশারফ হোসেন। এ ছাড়া পতেঙ্গার প্রবীণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মুফতি শোয়াইব নকিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল কাদের, সহ-অর্থ সম্পাদক হানিফ ইসলাম নয়ন, সমাজকল্যাণ সম্পাদক জামশেদ হাসান, প্রচার সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়া ও সহ-প্রচার সম্পাদক একরামুল ইসলাম ইমন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আহমাদ, মো. হানিফ, মনজু আলম ও পলাশ শেখসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপস্থিত অতিথি ও সদস্যরা সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পথচলা নিয়ে মতবিনিময় করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

