রাণীশংকৈলে মাদকসম্রাট শাহাজাহান ফেন্সিডিলসহ গ্রেফতার
রাণীশংকৈলে মাদকসম্রাট শাহাজাহান ফেন্সিডিলসহ গ্রেফতার
মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিখ্যত মাদকসম্রাট শাহাজাহান (৪৭)কে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার ৫ আগস্ট দিবাগত গভীর রাতে মীরডাঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহাজাহান উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকার তমিজ উদ্দীনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি মাদক বিরোধী অভিযানিক টিম মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকায় মাদক ব্যবসায়ী শাহাজাহানকে হাতে নাতে ধরার জন্য ওত পেতে থাকে।
এ সময় শাহাজাহান এক মাদক ক্রেতাকে ফেন্সিডিল বিক্রির জন্য দিতে যাচ্ছিল। এই সুযোগে পুলিশ টিম শাহাজাহানকে ঘেরাও করে ধরে ফেলে এসময় শাহাজাহান পালানোর জন্য খুব চেষ্টা করে এবং এএসআই গৌতমকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ধস্তাধস্তি করে। ধস্তাধস্তির একপর্যায়ে সে আবার উঠে দৌড় দিতে চাইলে সকল পুলিশ সসদ্য মিলে তাকে ধরে ফেলে। এবং তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ক্রেতা পালিয়ে যায়। পরে পুলিশ টিম মাদকসহ তাকে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ১০ বোতল ফেন্সিডিলসহ শাহাজাহান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে মাদক আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে সোমবার (৬ জুলাই) বিকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

