চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকতের সৌন্দর্য্য ফিরিয়ে আনতে চসিকের কার্যক্রম পরিদর্শন
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকতের সৌন্দর্য্য ফিরিয়ে আনতে চসিকের কার্যক্রম পরিদর্শন
বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন আজ রোববার বিকেলে উচ্ছেদ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন। উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কিছু টা সন্তুষ্টি প্রকাশ করে বলেন এই নগর-শহর ও গ্রামের প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ সবার কাম্য।
এই সৌন্দর্য্য বিনোদন নষ্ট করে নিচুক ব্যবসায়ী মনোভাবের কারণে যত্রতত্র অবৈধ অনৈতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা মোটেও উচিত নয়। তাই সকল কে এর রক্ষায় এগিয়ে আসতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম,পতেঙ্গা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ,৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড সাবেক কমিশনার মোঃ ইসমাইল, উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, ৪১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইলিয়াস, ৪১ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মোঃ নাজমুল হুদা চৌধুরী (নাজিম)ও সদস্য সচিব মোঃ আজম, সাবেক নগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হোসেন টিটু সহ যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং সমুদ্র সৈকত এলাকায় ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বশীল প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

