দেশীয় এলজি-কার্তুজসহ কক্সবাজারে ৩ ছিনতাইকারী গ্রেফতার

হোসেন মিন্টুঃ

কক্সবাজার সদর শহরে গভীর রাতে বিশেষ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতের শেষ প্রহরে পৌরসভার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন প্রধান সড়কে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, বাস টার্মিনাল দিক থেকে বাজারঘাটা অভিমুখে আসা একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে এতে থাকা যাত্রীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-সাইফুল ইসলাম, প্রঃ ইকবাল (৩০)। মোঃ রিদুয়ান হোসাইন (২০)। মোঃ ফাহিম (২০)।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতের শহরকে নিরাপদ রাখতেই আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুনঃ