টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম, ০৬ ডিসেম্বর ২০২৫ দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজান এর বাড়িতে অস্ত্রের একটি বড় মজুদ রয়েছে। তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং টেকনাফ নৌ-কন্টিনজেন্ট যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে লম্বা মিজানের বসত ঘর তল্লাশি করে উদ্ধার করা হয়ঃ-বিদেশি পিস্তল ০১টি, দেশি পিস্তল ০২টি, একনালা বন্দুক ০১টি, গ্রেনেড ৪০ মি.মি. HE MG-3 মোট ০৭টি, গ্রেনেড ৪০ মি.মি. HE MG-4 মোট ০৩টি, লাইভ অ্যামুনিশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন ০১টি, পিস্তল বল ০২ রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড, দেশি ধারালো অস্ত্র ০৩টি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাদক, অস্ত্র ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

