উত্তর পতেঙ্গায় বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
উত্তর পতেঙ্গায় বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয়ের ৫৪তম দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির অন্যতম সংগঠক ও সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, সাবেক দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নেছার আহমদ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগঠক ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোঃ নূরুল আবছার, দপ্তর সম্পাদক মোঃ শফি, মোঃ ফোরকানসহ বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা মহান বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Admin
এ সংক্রান্ত আরো খবর

