আসন্ন ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে সাইদুল
আসন্ন ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে সাইদুল
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বাংলা, বাঙ্গালি ও বাংলাদেশের সকল সোনালী অর্জনের অংশীদার বাংলাদেশ আঃলীগ।জাতির পিতার আর্দশ ধারণ করে, দেশনেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে, মহান মুক্তিযুদ্ধের লক্ষ ও উদ্দেশ্য বুকে নিয়ে, আগামী দিনের সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আঃলীগের হয়ে কাজ করে যাচ্ছেন চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। প্রচার প্রচারণায় ও আলাপ আলোচনায় এবং জনপ্রিয়তায় অন্য প্রার্থীদের চেয়ে শীর্ষে রয়েছে মোঃ সাইদুল ইসলাম।মাটিও মানুষের নেতা কাজ করে যাচ্ছেন তিনি ব্ঙ্গবন্ধুর আর্দশের একজন সৈনিক হিসাবে। ব্ঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলা রোল মডেলে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তেমনি মাটিও মানুষের নেতা উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন তিনি। জনবান্ধব স্বচ্ছ, দুর্নীতিমুক্ত আধুনিক ও উন্নত ২নং বারৈয়াঢালা ইউনিয়ন গঠনের স্বপ্ন দেখেন তিনি। তাই সুখে দুঃখে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেন এবং সব সময় মানুষের পাশে থাকেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনপ্রিয়তার আরেক নাম মোঃ সাইদুল ইসলাম। মানুষের পাশে থাকার আপনজন প্রিয় ব্যক্তি।কোভিড১৯ করোনা ভাইরাস চলাকালীন সময় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে একাধিক বার নিজ ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দিয়ে সাহায্য সহ দল-বল ও ধর্মবর্ণ নির্বিশেষে যে কারো বিপদে ঝাঁপিয়ে পড়েন।
ব্যক্তিগত ভাবে তিনি একজন সমাজ সেবক ও একজন সৎ, যোগ্য মানবদরদী ব্যক্তি। তাই ২নং বারৈয়াঢালা ইউনিয়নবাসী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসাবে তাকে দেখতে চাই। তিনি ব্যক্তি হিসাবে জনপ্রিয়, সব সময় মানুষের পাশে থাকেন। শুধু করোনা চলাকালীন সময় নয় সব সময় নেতাকর্মি ও সাধারণ মানুষের খোঁজ খবর রেখেছেন, সাহায্য সহযোগিতা করেন। শুধু ব্যক্তি দেখে নয় সব শ্রেণীর মানুষের সঙ্গে সু-আচরণ করেন।সরেজমিনে দেখা যায়, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখে মুখে বলে বেড়াচ্ছেন সাইদুল ইসলাম একমাত্রই যোগ্য প্রার্থী। তাছাড়া দলের দুঃসময়ে ১৩/১৪সালে যখন সারাদেশে জামাত- বিএনপি জ্বালাও-পোড়াও চালায় এবং সীতাকুণ্ড কে নরকুণ্ডে পরিণত করে সেই দুঃসময়ে দলের নেতাকর্মিদের আঁকড়ে ধরে জীবনের মায়া ত্যাগ করে পরিবারের কথা চিন্তা না করে, আঃলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনেরর নেতা কর্মিদের কে নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছেন। তিনি ২নং বারৈয়াঢালা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট মানুষের চলাচলের অনুপযোগী হওয়ায় নিজ ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাঘাটসহ কালবাট করে দেন। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম বলেন, আমি সব সময় ২নং বারৈয়াঢালা ইউনিয়নবাসীর সাথে আছি। আমি দলের জন্য কি করেছি সেটা আমার সিনিয়র নেতারা ভালো জানেন।আমাকে যদি ২নং বারৈয়াঢালা ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দেন ও দল থেকে যদি আমাকে মনোনীত করেন তাহলে আমি নির্বাচন করব এবং ২নং বারৈয়াঢালা ইউনিয়নবাসী কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি উন্নত ইউনিয়ন উপহার দিব ইনশা্আল্লাহ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

