চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাথে জেলা প্রশাসকের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে এক মত বিনিময় সভা আজ রোজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স.ম জামসেদ খন্দকার উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের সঠিক দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। আগামী মহালয়া ও দূর্গাপূজা যাতে সুন্দর, সু-শৃঙ্খল ও নির্বিঘ্নে সনাতনী সম্প্রদায় উদ্যাপন করতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার বিষয়ে পূজা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও যাতে প্রতিটি পূজা মন্ডপে সরকারী বরাদ্দসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায় বজায় থাকে সেই বিষয়ে কঠোর নজরদারী রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শারদীয় দূর্গোৎসব সনাতনী সম্প্রদায়ের উৎসব হলেও এটি বাঙালি জাতির ঐতিহ্য বহন করে আবহমান কাল থেকে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে।

সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান যাতে সৌহার্দ্যপূর্ণ ভাবে করতে পারে সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর। পূজা পরিষদের পক্ষ থেকে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রেখে বিভিন্ন বিষয়ের মতামত উপস্থাপন করেন দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ রঞ্জন দাশগুপ্ত, সিনিয়র সহ-সভাপতি পরিমল দত্ত, উজ্জ্বল কুমার দে, আশীষ দে, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, যুগ্ম সম্পাদক শ্যামল দাশ রানা, দেবাশীষ শর্মা, প্রকাশ দত্ত পলাশ, সাংগঠনিক সম্পাদক শিবলু কুমার দাশ, ডাঃ কৃষ্ণ কান্তি দাশ, রূপক বিশ্বাস, জয়ন্ত ভট্টাচার্য্য, শুভ দে হৃদয়, পংকজ দাশ, নয়ন দেবনাথ, ছোটন দেবনাথ, সুকুমার শীল, শুভ্র ঘোষ, জুয়েল দাশ, তুর্য চৌধুরী রিমেন, জয়া শীল, সীমান্ত সেনগুপ্ত, জয় দেব নাথ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ