ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দুই
বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক ব্যবসায়ী ০২(দুই) জনকে গ্রেফতার করা হয়েছে। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় গত ০৯-১০-২০২১ শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর (আটাপাড়া) গ্রামের রাস্তা পাশে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করছে। এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে মহিলাসহ ০২ জনকে আটক করে, তাৎক্ষনিক ডিবি মহিলা পুলিশ দ্বারা আটককৃত মোছাঃ শিউলি বেগম(৩৯), স্বামী-মোঃ সাইদুর রহমান এবং মোঃ সাবু(২৫), পিতা-রুস্তম, গ্রাম-পূর্ব উচনা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এর কাছ হতে ৫০০(পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে জয়পুরহাট ডিবি পুলিশ।

 

নিউজটি শেয়ার করুনঃ