অপ্রাসঙ্গিক—প্রদীপ দত্ত
প্রকাশঃ ১১ November ২০২১ | ৮:২২
অপ্রাসঙ্গিক
প্রদীপ দত্ত
রাস্তা মনে থাকেনা কেন?
কবিতার ব্যবচ্ছেদ দেখব
দাড়িয়ে দাড়িয়ে।
অনেক কিছুই হঠাৎ ঘটে
একটানা হর্ন বাজায় কারা যেন
পৌরুষ বাধ ভেঙে যায় গভীর রাতে।
একটু স্হির কেন হয়না সাগর
মনের মত সারাক্ষণ ঢেউ,গর্জন
দমকা বাতাস,গাঙ চিলেরা
ওয়েদার বোঝে।বুড়ো দারোয়ান ভাল চোখে দেখেনা।তবু আকাশের দিকে তাকান তার স্বভাব।
একটি গাছও সপ্ন দেখে
মাঝে মাঝে পাখি হয়ে উড়ে যাবার
তবুও কেন জানি ঘুমের মধ্যে
অপ্রাসাংগিক সপ্নেরা হুটোপুটি করে
জলাশয় নিশি রাতে ডাঙায় উঠে আসে
এক নিষিদ্ধ প্রেমের টানে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা
Admin
এ সংক্রান্ত আরো খবর

