একদিন আকাশ হবো—প্রদীপ দত্ত
প্রকাশঃ ২৬ November ২০২১ | ৩:৫৮
একদিন আকাশ হবো
প্রদীপ দত্ত
একদিন মাঠ হবো
সবুজ ফসল ফলাবো সেখানে
আরেকদিন সমুদ্রের পাড় হবো
দুরন্ত হাওয়ায় উড়বে
ফানুস ঘুড়ি….।
জলের ঘূর্ণিতে চিত হয়ে সাতার কাটবে
সাদা নারকেলি মাছ।
দারুণ সূর্যের বালিয়াড়ী ভয়
একদিন ঠিকই হবে দূর্বার জয়।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা
Admin
এ সংক্রান্ত আরো খবর

