বিএম কন্টেইনার ডিপো’র অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে ১০লাখ টাকা করে সহায়তা
বিএম কন্টেইনার ডিপো’র অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে ১০লাখ টাকা করে সহায়তা
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ, একই সাথে প্রাতিষ্ঠানিক ভাবে ৫ সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। ৪ জুন শনিবার বিএম কন্টেইনার ডিপোতে অনাকাঙ্খিত ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বিএম কন্টেনার মালিকপক্ষ থেকে ৫ জুন রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। সেই সাথে দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে নগদ সহায়তা প্রদান এবং যারা গুরুতর আহত হয়েছেন কিংবা অঙ্গহানির শিকার হয়েছেন তাদেরকে ৬ লাখ টাকা করে ও অপরাপর আহতদের ৪ লাখ টাকা প্রদানের ঘোষনা দেয়া হয়। দুর্ঘটনার পর থেকে ২০টি এ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে উক্ত কোম্পানির পক্ষ থেকে।
রোগী ও তাদের আত্মীয় স্বজনের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে ঔষদের জন্য চারটি দোকানকে সার্বক্ষণিক ভাবে প্রস্তুত রাখা হয়েছে।আহতদের রক্তদানের জন্য স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ৫০০ জনকে কোম্পানির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৮০ জন স্বেচ্ছায় রক্ত দিয়ে রোগিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। সেইসাথে আহতদের সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা সহায়তা দেবার ঘোষণা দেয়া হয় কোম্পানির পক্ষ থেকে। বিএম কন্টেইনার মালিক পক্ষ আরো জানান, এই মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় কর্মচারী নিহত হলে তাদের পরিবারে শিশু থাকলে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাঁর পরিবারকে বেতনের সমপরিমাণ টাকা প্রদান এবং উপার্জনক্ষম সদস্য থাকলে চাকুরীর ব্যবস্থা করার ঘোষনা দেয়া হয়। বিএম কন্টেইনার ডিপো মালিক পক্ষের প্রেস বিবৃতিতে আরো বলা হয়, এই দুর্ঘটনার ব্যাপারে কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা এবং সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটি গুলোকে পূর্ণ সহায়তা দানের অঙ্গীকার ব্যক্ত করা হয় বিএম কনটেইনার কর্তৃপক্ষের পক্ষ থেকে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

