অমরাবতীর ঢেউ—প্রদীপ দত্ত
প্রকাশঃ ২৫ August ২০২১ | ৫:৪১
অমরাবতীর ঢেউ
প্রদীপ দত্ত
দরজার চৌকাঠে জীবনের এপার ওপার
দীপ্ত চোখ খুজেঁ ফেরে মুগ্ধতা,
ভিখারিনীর কোলে শীর্ণ শিশু
আধপেটা খেয়ে বেচেঁ থাকা জীবনের দীর্ঘশ্বাস!
অমরাবতীতে ভেসে যাওয়ার সপ্ন দেখে কালো কাক,
ময়ুরীর নাচ দেখা ভোরে
নেমে আসে রাজ্যের অবসাদ,
পৃথিবীর ঘরবাড়ি অদৃশ্য শৃংখল!
নব দেশ বার্তা / কবিতা
Admin
এ সংক্রান্ত আরো খবর

