সপ্তপদ জীবন
প্রদীপ দত্ত 
অপূর্ণতাও মাঝে মাঝে স্বপ্ন হয়ে
দেখা দেয় জীবন গপ্লে যোগ হয়
কুড়ি বছরের প্রেম গাথা।
রাধার সংকল্প ছিল কৃষ্ণ-
অন্ধ রাধা কৃষ্ণা হয়েই বেচেঁ আছে;
কৃষ্ণ-হৃদয়ে সময়ের গর্ভে।
জীবন,মৃত্যু যেন বয়ে যাওয়া
জলরাশি;
পাশাপাশি আজীবন বয়ে চলে
সপ্ন, মৃত্যু, প্রেম, প্রতারণা
সত্য ও মিথ্যার সমতা।
পৃথিবীতে তাই
পাপ, পূর্ন বলে কিছু নেই
সবই তোমার জীবনাংশ।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ