সমুদ্র উপকূল থেকে ৩টি মৃত ডলফিন উদ্ধার
সমুদ্র উপকূল থেকে ৩টি মৃত ডলফিন উদ্ধার
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার (১৫সেপ্টেম্বর) জেলেরা উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সমুদ্র উপকূলে মৃত তিনটি ডলফিন দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়। উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তারা বিষয়টি জেনেছেন সন্ধ্যায়। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি।
বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর ) সকালে লোক পাঠিয়ে ডলফিন গুলোকে মাটিচাপা দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ২০ আগস্ট উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলেও একটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে সীতাকুণ্ডের সাগর উপকুলে মোট ৪টি মৃত ডলফিন ভেসে আসে। ধারণা করা হচ্ছে উজানে কোথাও জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যেতে পারে। সেখান থেকে মৃত অবস্থায় সীতাকুণ্ডের উপকূলে ভেসে আসতে পারে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

