নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ওয়ার্ড সদস্য প্রার্থী হিসেবে মাসুদ রানা সোহেল দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী এর প্রথম পুত্র মোঃ মাসুদ রানা সোহেল সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পরিশ্রম সার্থক হবার লক্ষ্যে তিনি যদি নির্বাচিত হন তাহলে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে একটি ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ হিসেবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়াও তিনি আরো বলেন, গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি তাদের মুখে হাসি ফোটাতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ওয়ার্ড গড়তে অঙ্গীকার বদ্ধ। এবং তিনি সকল পেশার মানুষকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকার বদ্ধ। সব শেষে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের ৫নং ওয়ার্ড হবে মাদক, সন্ত্রাশ ও দুর্নীতি মুক্ত ওয়ার্ড।

নিউজটি শেয়ার করুনঃ