মাধ‌্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও র‌্যালী
মীর এম ইমরান মাদারীপুর বিশেষ প্রতিবেদকঃ
মাদারীপুর জেলার শিবচর, রাজৈর, কালকিনি, ডাসারে পালিত হয়েছে শিক্ষক দিবস। শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে র‌্যালী ও সমাবেশ করেছে মাধ্যমিক শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা ও উপজেলার মেইন মেইন পয়েন্ট দিয়ে প্রদর্শন করা হয়। শিবচরে নন্দকুমার ইনস্টিটিউশন থেকে শিক্ষকদের এক র‌্যালীবের হয়। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ করেন। পরে শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষক নেতারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে বক্তব্য রাখেন।

এসময় উপ‌স্থিত ছিলেন শিবচরে, বাংলা‌দেশ শিক্ষক স‌মি‌তি শিবচর শাখার সভাপ‌তি মোঃ শামসুল হক, সাধারন সম্পাদক এ কে এম মাসুদুর রহমান খান, সহভাপ‌তি হারুর অর র‌শিদ, সুলতান মাহাবুব, ম‌তিউর রহমান, আবুল হো‌সেন মিয়া, সি‌নিয়র শিক্ষক ও সাংবা‌দিক এ কে এম না‌সিরুল হক ও তারা মিয়াসহ উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির নেতৃবৃন্দর‌া। মানববন্ধ‌নে বক্তারা মাধ‌্যমিক শিক্ষাকে জাতীয়কর‌নের জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুনঃ