সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার
প্রকাশঃ ৫ October ২০২১ | ১২:৩৮
সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পুর্ব থানার অভিযানে নরসিংদী ও সিলেট অভিযান চালিয়ে ০৪ টি মোটরসাইকেল সহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন, কামরুজ্জামানের ছেলে মোঃ বিল্লাল হোসেন(২৮), আঃ হাফিজের ছেলে মোঃ রায়হান মিয়া(২০), মৃত ওমেশ দাসের ছেলে শঙ্কর দাস সুমেল(৩৪),
জুতিষ দেবের ছেলে বিজয় দেব(২৪), কে গ্রেফতার করা হয়েছে। টঙ্গী পুর্ব থানার এস আই ফরহাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্য গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

