ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন যারা
ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন যারা
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
আগামী ১১নভেম্বর অনুষ্ঠিতব্য চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আঃলীগ। সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে যারা নৌকা মনোনয়ন পেয়েছেন তারা হলেন-১নং সৈয়দপুর ইউনিয়নে এইচ এম তাজুল ইসলাম নিজামী, ২নং বারৈয়ারঢালা ইউনিয়নে আলহাজ্ব রেহান উদ্দীন, ৪নং মুরাদপুর ইউনিয়নে এসএম রেজাউল করিম, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে ছাদেকাতুল্লা মিয়াজী, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে শওকত আলী জাহাঙ্গীর, ৭নং কুমিরা ইউনিয়নে মোরশেদ হোসেন চৌধুরী, ৮নং সোনাইছড়ি ইউনিয়নে মনির আহম্মেদ, ৯নং ভাটিয়ারী ইউনিয়নে মোঃনাজিম উদ্দীন, ১০নং সলিমপুর ইউনিয়ন মোঃ সালাউদ্দীন আজীজ। মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

