গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন
গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাত্রে বারোটা এক মিনিটে মেয়র জাহাঙ্গীর আলম এর বাসভবনে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু ও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব এর নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম, এ সময় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।
Admin
এ সংক্রান্ত আরো খবর

