‘অগ্নিকোণের অগ্নিপুরুষ’ শীর্ষক স্মরণ সভায় বক্তারা
‘অগ্নিকোণের অগ্নিপুরুষ’ শীর্ষক স্মরণ সভায় বক্তারা
আরজুন নাহারঃ
সংবাদপত্র শিল্প ও সাংবাদিকতা জগতের অন্যতম পথিকৃৎ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার’র ৫৯তম মৃত্যুবার্ষিকীতে ‘অগ্নিকোণের অগ্নিপুরুষ’ শীর্ষক স্মরণসভা ১১ নভেম্বর বৃহষ্পতিবার, বিকেল ৪টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কুয়েতের প্রাক্তন রাষ্ট্রদূত ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেছেন, আবদুল খালেক ইঞ্জিনিয়ার আপাদমস্তক একজন ধর্মপ্রাণ ও মানবিক মানুষ ছিলেন। তাঁহার পবিত্র হাতের সৃষ্টি আজকের আলোকিত ও সমাজ পরিবর্তনের আলোক দিশারী ‘দৈনিক আজাদী’ উল্লেখ করে তিনি আরো বলেন, ১৯৫২ সাল থেকে ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের ইঞ্জিনিয়ার আবদুল খালেকের প্রতিষ্ঠিত ‘দৈনিক আজাদী’ সাহসী ভূমিকা পালন করে চলেছে। এতে আমরা বীর চট্টলাবাসীরা গর্বিত। তিনি বলেন মানবিকতার দিক দিয়ে আবদুল খালেক ইঞ্জিনিয়ার গরীব ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের কর্মের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার উৎসাহ যুগিয়েছেন। তিনি এ অঞ্চলের হাজারো দরিদ্র মানুষকে নীরবে দান করেন এবং তাদেরকে কর্মের প্রতি মনোনিবেশ হওয়ার জন্য সব সময় তাগিদ দিয়েছেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, মুসমানদের শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের স্বার্থে তিনি যেমন অকাতরে পৃষ্ঠপোষকতা করেছিলেন তেমনি স্বাধীনতার জন্য প্রতিটি পদক্ষেপ ও সংগ্রামকে নৈপথ্যে থেকে এগিয়ে নিয়েছিলেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি কবি নাজিমুদ্দীন শ্যামল স্মারক বক্তব্যে বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে ইঞ্জিনিয়ার আবদুল খালেক এর দৈনিক আজাদী সর্বদা সোচ্চার ছিল এছাড়া সমাজ পরিবর্তনের আধুনিক ক্ষনজন্মা মানব আবদুল খালেক ইঞ্জিনিয়ার এর অনুপম আদর্শ ও চরিত্র বাঙালির জাতীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে সুন্দর দেশ ও সমাজ গঠন করা সম্ভব হবে। বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক স্মরণসভা কমিটির আহ্বায়ক মঈনুদ্দীন কাদের লাভলু। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিসেস দিলোয়ারা ইউসুফ, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ, শ্রমিক নেতা কামাল উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার লুচি। স্বাগত বক্তব্য রাখেন প্রণবরাজ বড়–য়া। বক্তব্য রাখেন অধ্যাপক শিব প্রসাদ, মুক্তিযোদ্ধা দুলাল কান্তি বড়ুয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাছির, এম আর এস রাসেল, পারভিন চৌধুরী, আসিফ ইকবাল, সজল দাশ, হাজী ইউনুস সওদাগর, এসএম হাসান উদ্দীন, কাজী আইয়ুব, মাওলানা মাহবুবুর রহমান, মো: তিতাস, শিল্পী হানিফুল ইসলাম, শিল্পী শিউলী আক্তার, আবদুর রাজ্জাক, আঞ্জুমান আরা, জেসমিন আক্তার জেসি, রাশেদা আকতার সুমি, আলমগীর চৌধুরী, জিএম পারভেজ প্রমুখ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

