নওগাঁর মান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশঃ ২ December ২০২১ | ৫:১৫
নওগাঁর মান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু৷ শিশু দুটি হলো মেহেদী হাসান (৫) ও রিয়াদ হোসেন (৪) আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা কুসুম্বা ইউনিয়নের কীর্ত্তলী গ্রামে এ দুর্ঘটনা টি ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ জানান, সকালে কীর্ত্তলী গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মেহেদী এবং মোঃ রাব্বীর ছেলে রিয়াদ এ দুটি শিশু সবার অযান্তে বাড়ির পাশে একটি পুকুরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করা হয়।এরপর মান্দা উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

