নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ ব্যবসায়ী গ্রেফতার
নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ রুহুলআমিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। জানা যায়, ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল আনুঃ ৮ টার সময়, অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডলের নেতৃত্বে, এসআই শাহ্আলম, এসআই বনিআমিন, এসআই আকরাম হোসেন সহ থানা পুলিশের একটি চৌকস টিম নওয়াপাড়া স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অফিসের উত্তর-পূর্বপাশের শিশুতলা এলাকায় রেলওয়ে ভূমির অবৈধ দখলকৃত কুড়ে ঘরে অভিয়ান চালিয়ে,৭০০ গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবা এবং নগদ ২২০০/ টাকা-সহ মৃত-খলিলুর রহমানের পুত্র মোঃ রুহুলআমিন কে গ্রেফতার করে।
এবিষয়ে ওসি মিলন কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাজা, ২০ পিস ইয়াব ও মাদক বিক্রি’র নগত ২২০০ টাকা-সহ রুহুলআমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

